Monday, 24 August 2015

কাবা ঘরে আজ মুসলিমরা ১ ইমামের পিছনে সালাত আদায় করছে : জাহেলি যুগ ছিল যখন ৪ মাযাহবের জন্য আলাদা আলাদা জামাত হত

কাবা ঘরে আজ মুসলিমরা ১ ইমামের পিছনে সালাত আদায় করছে, তবে একসময় এমন জাহেলি যুগ ছিল যখন ৪ মাযাহবের জন্য আলাদা আলাদা জামাত হত !!
৮০১ হিজরিতে তুরকি শাসকরা মুসলিম জাতির প্রাণকেন্দ্র কাবা গৃহে ৪ মাজহাবের নামাযের জন্য ৪টি আলাদা আলাদা মুছাল্লা (ইমামের দাঁড়ানোর জায়গা) তৈরি করে। ৪ মাজহাবি ইমাম আলাদা আলাদা ভাবে নামায পড়াত। ফলে মুসলিম জাতি ৪ ভগে ভাগ হয়ে জাহেলিয়াতের মধ্যে ডুবে যায়।
পরে ১৩৪৩ হিজরিতে সৌদি আরবের প্রতিষ্ঠাতা সাম্মানিত বাদশাহ আব্দুল আযিয আল সাউদ (রাহিমাহুল্লাহ) ওই ৪ মুছাল্লা ভেঙ্গে ফেলেন। ফলে কুরআন-হাদিসের বিধান মত মুসলিম জাতি আবার ইব্রাহিমি মুছাল্লায় ১ ইমামের পিছনে নামায আদায় সুযোগ পেয়েছে। যা আজও চালু আছে।

No comments:

Post a Comment