যঈফ হাদীসের কিছু ভাগ:
-------------==----------
মুআল্লাক: যে হাদীসের সানাদে মুহাদ্দীস নিচের রাবিদের বাদ দিয়ে সরাসরি উপরের রাবির কথা বর্ণনা করেন সেই হাদীসকে মুআল্লাক হাদীস বলে। যেমন: ধরেন সানাদে ৭ জন রাবী আছে, মুহাদ্দীষ তার উপরেরর রাবীদের বাদ দিয়ে সরাসরি তাবেঈ, বা সাহাবার কথা দারা হাদীস বা আসার বর্ণনা করে সেটাকে মুআল্লাক হাদীষ বলে।
অর্থাৎ, সিলিং এ ফ্যান ঝুলে থাকলে যেমন ফ্যানের নিচের অংশ ফাকা থাকে কিন্তু উপরের অংশ ছাদে ঝোলানো থাকে ঠিক মুআল্লাক ও সেরখম। অর্থাৎ উপরের ঠিক আছে কিন্তু নিচের চেইন বা সানাদ নাই। মুআল্লাক হাদীসের কথা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে ঝুলন্ত ফ্যানের কথা মাথায় রাখা।
মুরসাল: মুরসাল হচ্ছে মুআল্লাক এর উল্টা বিষয়। অর্থাৎ তাবেঈ, সাহাবা (রা) এর নাম বাদ দিয়ে সরাসরি রসুল (সা) এর হাদীষ বর্ননা করলে সেটাকে ইরসাল বা মুরসাল বলে। মানে হচ্ছে: মুআল্লাকে নিচের দিকে রাবি নাই আর মুরসালে উপরের দিকে রাবি নাই। মানে ফ্যান আপনার মাথায় সরাসরি পরে যাচ্ছে। কেননা সাদের সংযোগ স্থলে সংযোগ বিচ্ছিন্ন।
grin emoticon
মুনকাতিহ্: আর এই সানাদের যে কোন স্থানে কোন রাবি বাদ পড়ারে মুনকাতিহ বলা হয়।
এই ধরনের সকল হাদীস যঈফ। তবে বুখারীতে যে সকল মুআল্লাক বর্ণনা আছে সেগুলো সহিহ।কেননা,
১. ইমাম বুখারীরর সহীহ লেখার প্রথম শর্ত হচ্ছে সকল কিছু সহিহ নিয়ে আসবে।
২. ইমাম বুখারী হাদীস বর্ননার সাথে ফিকহের মাসায়েলে মুআল্লাক বর্ণনা করেছেন।
৩. ইমাম বুখারীর মুআল্লাক গুলোর সনদ অন্য কিতাবে সহিহ সানাদে পাওয়া যায়।
৪. ইমাম বুখারী মুআল্লাক দারা ফেকহের দিক নির্দেশ দিয়েছেন।
৫. পরবর্তি ইমামরা (ইমাম ইবন হাজার) তারা বুখারীর মুআল্লাক বর্ণনা গুলোর সহিহ সানাদ সহ গ্রন্থ রচনা করেছেন।
৬. ফাতহুল বারি (ইমাম ইবন হাজারের) তে মুআল্লাক বর্ণনা গুলোর সানাদ দেয়া আছে।
৭. ইমাম বুখারী হাদীসের উস্তাদের উস্তাদের উস্তাদের ও উস্তাদ। তার দিকেই অন্য হাদীসকে বিচার করার জন্য রুজু করা হয় । তাই তিনি যে সকল মুআল্লাক বর্ণনা করেছেন তা সবগুলোই সহীহ।
বাতিল পন্থিরা বলে যে দেখ বুখারীতে মুআল্লাক!! তো এগুলোতো যাইফ!! --- এটা আসলে তাদের জ্ঞানের স্বল্পতা আর মানুষকে ধোকা দেয়ার একটা কৌশল মাত্র।
আমি সহজ করে বুঝাতে চেয়েছি। তাই ফ্যানের উদাহরন দিয়েছি। তবে উদাহরনা এবং শিক্ষাটা আমার গ্রনহ করা শায়খ আবু জায়েদ জামীর (হাফিজাহুল্লাহ) এর কাছ থেকে। তার পুরো হাদীসের দারস লেকচার পাবেন এখানে।
হাদীসের উসুল ২০ টি পর্ব, এটা যে শুনবে সে অনেক জ্ঞানের অধিকারী হবে ইনশা আল্লাহ: https://www.youtube.com/watch…
উসুলুল হাদীস ৫ টি পর্ব: https://www.youtube.com/watch…
No comments:
Post a Comment